জুরাইনে গ্যাস লাইনে বিস্ফোরণ, তিতাসের ৬ শ্রমিক দগ্ধ

রাজধানীর জুরাইনে তিতাসের গ্যাসের লাইন সংস্কারের সময় বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে গুরুতর আহত অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- জুম্মন হোসেন হাওলাদার (১৯), আব্দুর রহমান (৬০), আজিজুল হক (৭০), খলিলুর রহমান (৪৫), সিরাজ (২০) ও জিহাদ (২২)।

দগ্ধ সিরাজ জানান, রাতে জুরাইন কবরস্থানের পেছনের একটি গলিতে রাস্তার পাশে গর্ত করে গ্যাস লাইন লিকেজ মেরামত করছিলেন। এ সময় ওই গর্তে ড্রেনের পানি আসায় বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সেচ করার সময় হঠাৎ ওই মোটরে একটি ফায়ার হয়। সঙ্গে সঙ্গেই সেখানে বিস্ফোরণ ঘটে। এতে সেখানে থাকা ছয় জন দগ্ধ হন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.