আজ চিরনিদ্রায় শায়িত হবেন তোয়াব খান

একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খানকে আজ বনানী কবরস্থানে দাফন করা হবে।

সোমবার (৩ অক্টোবর) বাদ আছর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।

জানা গেছে, তোয়াব খানের সর্বশেষ কর্মস্থল নিউজবাংলা ও দৈনিক বাংলা কার্যালয়ে জানাজা শেষে লাশ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। এরপর দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবে রাখা হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে লাশ গুলশানের নিজ বাসভবনে নেওয়া হবে। বাদ আছর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বর্ষীয়ান এ সাংবাদিককে বনানী কবরস্থানে দাফন করা হবে।

এর আগে, শনিবার (১ অক্টোবর) বার্ধক্যজনিত জটিলতায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.