হাসপাতালে ভর্তি হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনের প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।

তিনি বলেন, হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বৃহস্পতিবার হঠাৎ পেটে ব্যথা অনুভব করলে তাকে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে ভর্তি করানো হয়। এছাড়া তিনি শারীরিক বিভিন্ন অসুস্থতায় ভুগছেন। তার শরীরের বেশ কিছু পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট আসার পরে বিস্তারিত জানা যাবে।

আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.