সোশ্যাল মিডিয়ার জনক জাকারবার্গ ফের বাবা হতে চলেছেন

 

সুখবর দিলেন মার্ক জাকারবার্গ৷ সামাজিক মাধ্যমে ব্যক্তিগত পরিসরের সেই আনন্দ সংবাদ ৷ সোশ্যাল মিডিয়ার জনক জাকারবার্গ ফের বাবা হতে চলেছেন৷ তাঁর এবং স্ত্রী প্রিসিলা চ্যানের কোলে আসতে চলেছে তাঁদের তৃতীয় কন্যাসন্তান৷ ) বুধবার রাতে ফেসবুক ও ইনস্টাগ্রামে স্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করেন জাকারবার্গ৷ সেখানে তাঁদের দেখা যাচ্ছে হাসিমুখে৷ তাঁরা জানান হৃদয়ে এবং ঘরে তাঁরা তৃতীয় সঙ্গীকে স্বাগত জানাতে চলেছেন৷ অনাগত সন্তান যে কন্যা, সেটাও জানিয়েছেন ধনকুবের দম্পতি৷ ছবিতে দেখা যাচ্ছে মার্ক ও প্রিসিলা দু’জনেই আরামদায়ক হুডি পরে আছেন৷ স্ত্রীর বেবি বাম্প স্পর্শ করে ছিলেন জাকারবার্গ৷

মার্ক জাকারবার্গ ও প্রিসিলা চ্যানের আলাপ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে৷ ২০০৩ সালে প্রেমের সূত্রপাত হলেও একসঙ্গে থাকতে শুরু করেন ২০১০ থেকে৷ সে বছরই ক্যালিফর্নিয়ার পালো অল্টোতে মার্ক জাকারবার্গের ভাড়াবাড়িতে থাকতে আসেন প্রিসিলা৷ তখন তিনি ডাক্তারির ছাত্রী৷ দু’ বছর লিভ ইন সম্পর্কের পর দু’জনে বিয়ে করেন ২০১২ সালে৷ সে বছরই প্রিসিলা ডাক্তারি শিক্ষা সম্পূর্ণ করেন৷

২০১৫-এ জন্ম তাঁদের প্রথম সন্তানের ৷ বড় মেয়ের নাম তাঁরা রাখেন ম্যাক্সিমা চ্যান জাকারবার্গ৷ ৭ বছরের ম্যাক্সিমার চিনা নাম চেন মিঙ্গু৷ সে সময় সন্তানধারণে স্ত্রীর শারীরিক সমস্যার কথাও জানান জাকারবার্গ৷ বলেছিলেন প্রথম বার মাতৃত্বের আগে তিন বার মিসক্যারেজের যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে প্রিসিলাকে৷

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.