সীমান্তে স্কুলছাত্র হত্যা: ৩৬ ঘণ্টায়ও মরদেহ দেয়নি বিএসএফ

দিনাজপুরের দাইনুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে হত্যার ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও মরদেহ ফেরত দেয়নি বিএসএফ।

মরদেহ ফেরত না পাওয়ায় আক্ষেপ প্রকাশ করেন মিনারের পরিবার।

নিহত মিনারের বাবা জাহাঙ্গীর আলম বলেন, ৩৬ ঘণ্টা পার হয়ে গেল কিন্তু আমার ছেলের লাশটা এখনো ফেরত দিচ্ছে না। আমার ছেলে তো চলেই গেছে, লাশটা আমাদের ফেরত দিলে আমরা সুষ্ঠুভাবে তাকে দাফন করতাম।

এদিকে যেকোন সময়ে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন দিনাজপুর খানপুর সীমান্ত ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা।

জানা যায়, বুধবার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে দিনাজপুর সদর উপজেলার ১০ নম্বর কমলপুর ইউনিয়নের দাইনুর বিওপি ৩১৫ নাম্বার মেইন পিলারের কাছে কচ্ছপের শুঁটকি আনতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হয় নবম শ্রেণিতে পড়ুয়া মিনার বাবু।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.