আগামী ০৭-০৯-২২ তারিখ বুধবার বাংলাদেশ সময় রাত ৯ টায়, চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপে,
“বাংলাদেশের সমসাময়িক রাজনীতি, ভোট, নির্বাচন শিক্ষা ও গণতন্ত্র “-
আলোচনা ও বিশ্লেষণে চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপে অতিথি হয়ে উপস্থিত থাকবেন বর্তমান সাংসদ ও আওয়ামী নেতা র. আ. ম.উবায়দুল মোকতাদির চৌধুরী এবং নাগরিক ঐক্যের সভাপতি ও গণতন্ত্র মঞ্চের নেতা মাহামুদুর রহমান মান্না।
চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপটি ইউরোপের সময় সন্ধ্যা ৫ টা এবং বাংলাদেশ সময় রাত ৯ টায় শুরু হবে। সঞ্চালনায় থাকবেন শুদ্ধস্বর ডটকম পত্রিকার বুলবুল তালুকদার ।
অনুষ্ঠানটি ইউ টিউবে চ্যানেল, পত্রিকার পেইজ এবং সঞ্চালকের ফেইসবুক আইডি থেকে সরাসরি দেখা যাবে।
অনুষ্ঠানটি দেখা এবং প্রশ্ন করার জন্য শুদ্ধস্বর ডটকম পত্রিকার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।

