মুন্সিগঞ্জে সংঘর্ষে আহত যুবদল কর্মী শাওনের মৃত্যু

মুন্সিগঞ্জ সদর উপজেলায় বুধবার পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় আহত যুবদলকর্মী শহীদুল ইসলাম শাওন (২৭) মারা গেছেন। বৃহস্পতিবার রাত পৌনে নয়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামও এই তথ্য নিশ্চিত করেছেন।
শাওনকে গতকাল মুন্সিগঞ্জ থেকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার মাথায় আঘাত ছিল। গতকাল সদর উপজেলা বিএনপি’র সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে দলীয় নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে শাওনসহ ৩ জনকে ঢাকা আনা হয়েছিল।
নিহত শাওন মুন্সিগঞ্জে অটোরিকসা চালাতেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.