ভিয়েতনামে বারে অগ্নিকাণ্ডে নিহত ১২

ভিয়েতনামের দক্ষিণাঞ্চলের একটি বারে অগ্নিকাণ্ডে ১২ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১১ জন।

বুধবার স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে একটি ভবনের তৃতীয় এবং চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়।

চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ায় বারের ভেতরে লোকজন আটকা পড়েন। আগুন থেকে বাঁচতে অনেকেই একটি ব্যালকনিতে আশ্রয় নেন। তবে ওই বারের বেশিরভাগ আসবাবপত্র কাঠের হওয়ায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। অনেকেই আতঙ্কিত হয়ে ভবন থেকে নিচে লাফিয়ে পড়েন। তারা আতঙ্কিত হয়ে ওপর থেকে লাফ দেওয়ায় অনেকেরই হাত-পা ভেঙে গেছে।

এর আগে ২০১৮ সালে ভিয়েতনামে অগ্নিকাণ্ডে ১৩ জন নিহত হয়। এছাড়া ২০১৬ সালে হ্যানোই শহরে একটি অগ্নিকাণ্ডে ১৩ জন প্রাণ হারায়। অপরদিকে গত মাসে রাজধানী শহরে একটি অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনার চেষ্টা করার সময় তিন দমকল কর্মী নিহত হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.