বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হওয়ার কারণে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী এ তথ‌্য নিশ্চিত করেছেন।

রেলওয়ে সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টা ১৫ মিনিটে ছেড়ে যায়। সকাল ১০টার দিকে ট্রেনটি সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় পৌঁছালে দুটি বগি লাইনচ্যুত হয়।

খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঢাকা-চট্টগ্রাম রুট সচল করতে তারা কাজ করছে। তবে সকাল ১০টার পর ঢাকামুখী কোনো ট্রেন না থাকায় এই মুহুর্তে ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় হয়নি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.