প্রমাণসহ মিডিয়ায় কথা বলবো: ক্রিকেটার আল আমিন

স্ত্রীর অভিযোগের বিষয়ে আগামী বুধবার (৭ সেপ্টেম্বর) মিডিয়ার কাছে খোলাসা করবেন বলে জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেন।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) স্ত্রীর দায়ের করা মামলায় আট সপ্তাহের আগাম জামিন পাওয়ার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন।

অভিযোগ সত্য কিনা মিথ্যা সাংবাদিকদের এ প্রশ্নে আল আমিন বলেন, আমি কালকে এ ব্যাপারে কথা বলবো। আমি মানসিকভাবে খুব অসুস্থ। কালকে সব প্রমাণ নিয়ে মিডিয়াতে কথা বলবো।

এদিন দুপুরে স্ত্রীর দায়ের করা মামলায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিনকে আট সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট।

বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

উল্লেখ্য,বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) আল আমিনের স্ত্রী ইসরাত জাহান ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে যৌতুকের দাবি ও মারধরের কথা উল্লেখ করে মিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন।

স্ত্রীর লিখিত অভিযোগটি যাচাই-বাছাই করে শুক্রবার (২ সেপ্টেম্বর) মামলা আকারে নথিভুক্ত করা হয়েছে। মামলায় আল আমিনের বিরুদ্ধে স্ত্রীকে বিভিন্নভাবে নির্যাতন-মারধর ও সন্তানসহ স্ত্রীকে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ করা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.