পার্লামেন্টে সত্য কথা বললেই স্পিকার বলেন সময় শেষ : এমপি হারুন

‘পার্লামেন্টে সত্য কথা বলতে গেলেই স্পিকার বলেন আপনার সময় শেষ’ বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ এমপি।

তিনি বলেন, সংসদে আমরা হাতে গোনা কয়েকজন এমপি। সেখানে কথা বলি মাত্র দু’জন। এই দু’জনের সত্য কথাগুলো তাদের সহ্য হয় না।

শনিবার সন্ধ্যার দিকে গাইবান্ধার সাদুল্লাপুর বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাদুল্লাপুর উপজেলা বিএনপির এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

একই সমাবেশে ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে। স্বৈরাচার সরকার পতনে জনগণকে নিয়ে আন্দোলনে নেমেছে বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিত্যপ্রয়োজনী দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে সাদুল্লাপুর উপজেলা বিএনপি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.