জ্বালানি তেল দিতে ভারত আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানিয়েছেন, জ্বালানি তেল রপ্তানিতে ভারতের সম্মতি আছে। তারা এক্ষেত্রে আগ্রহী।

তবে ভারত থেকে গ্যাসও নিতে চাইবে বাংলাদেশ বলেও জানান তিনি।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ভারতীয় পক্ষের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবে। ভারত বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে আরও বেশি বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে জানান শাহরিয়ার আলম।

নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

বৈঠকের পর সাতটি সমঝোতা স্মারক সই হয়। পরে দুই প্রধানমন্ত্রী যৌথ বিবৃতি দেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.