জার্মানিতে জনগনের জন্য বিশেষ ত্রাণ প্যাকেজ ৬৫ বিলিয়ন ইউরো 

জার্মান সরকারের জোট  (S.P.D/ Green Party / FDP) জনগণের তৃতীয় ত্রাণ প্যাকেজ :মোট ৬৫ বিলিয়ন ইউরো ঘোষণা করা হয়েছে    ।এই  প্যাকেজ সাশ্রয়ী মূল্যের শক্তি সরবরাহ সুরক্ষিত করতে এবং জনগণের  আয় বৃদ্ধির জন্য ফেডারেল সরকারের  সিদ্ধান্ত । ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের যুদ্ধ, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, বিশ্বব্যাপী জ্বালানি ও খাদ্যের দাম বৃদ্ধির কারণ হয়ে দাঁড়িয়েছে। জীবনযাত্রার ব্যয়ের সাথে উপরোক্ত এনার্জি  খরচ বৃদ্ধির  কারণে জার্মানির অনেক নাগরিকের জন্য একটি বড় বোঝা হয়ে উঠছে ৷  জনগণ এই অর্থনৈতিক  বিপর্যয়ের মুখে  একা  নয় I  জনগণের  দৈনন্দিন  জীবনযাপনের  খরচ  কিছুটা  গ্রহণযোগ্য করার উদ্দেশে এই  পরিকল্পনা অনুমোদন করা হয়েছে যার পরিমান ৬৫  বিলিয়ন ইউরো,  যা ক্রমবর্ধমান দ্রব্যের  উচ্চমূল্য  জনগণের ব্যয়ের অংশকে কমিয়ে আনবে ।

 

এ পর্যন্ত গৃহীত ব্যবস্থাগুলির মধ্যে রয়েছে    শিশু প্রতি ১০০ ইউরো বোনাস এবং মৌলিক নিরাপত্তা সহ শিশুদের জন্য প্রতি মাসে ১৮ ইউরোর তাত্ক্ষণিক বৃদ্ধি ,  ৩০০ ইউরোর “ফ্ল্যাট-রেট”  জ্বালানির  খরচের সাহায্য,  ট্যাক্সে কর্মচারীদের জন্য একটি নিম্ন সমতল হার,   দূরত্বের যাত্রীদের টিকেটের মূল্য হ্রাস,   জালানী  খরচের মূল্য নির্ধারণ, ৯-ইউরো টিকেট এবং জ্বালানীর উপর নিম্ন কর।  পেনশনভোগীদের জন্য ৩00 ইউরো, ছাত্রদের জন্য ৩00 ইউরো  বরাদ্দ করা হবে I  ৯-ইউরো টিকিটের উত্তরসূরি : ৪৯ ইউরো মাসিক  টিকেট নিয়ে আলোচনা চলছে I  উচ্চ বিদ্যুত মূল্যের পরিপ্রেক্ষিতে, ট্রাফিক লাইট জোট (লাল -সবুজ – হলুদ) তৃতীয় ত্রাণ প্যাকেজে সম্মত হয়েছে।  “SPIEGEL”  সংবাদপত্রের  কাছে মনে হয়েছে  রেজোলিউশন পেপার অনুসারে, প্যাকেজটির মোট  পরিমাপ  প্রায়  ৬৫ বিলিয়ন ইউরো। ছাত্রদের : ২00 ইউরো, পেনশনারদের ৩00 ইউরোর এককালীন অর্থপ্রদান সিন্ধান্ত নিশ্চিত করা হয়েছে I   ফেডারেল সরকার  বিগত ৯-ইউরো টিকিটের উত্তরাধিকারী  হিসেবে  সমতুল্য মুলা  একটি  টিকিট বের করতে  সম্মত হয়েছেন । টিকিটের দাম এখনো চূড়ান্ত হয়নি। সিদ্ধান্তের কাগজ অনুসারে  টার্গেট : প্রতি মাসে ৪৯ থেকে ৬৯ ইউরোর মধ্যে সীমিত থাকবে I   “ফেডারেল সরকার দেশব্যাপী স্থানীয় পরিবহন টিকিটের জন্য ফেডারেল রাজ্যগুলিকে বার্ষিক আনুমানিক ১,৫ বিলিয়ন  ইউরো প্রদান করতে ইচ্ছুক যদি ফেডারেল রাজ্যগুলি কমপক্ষে একই পরিমাণ ইউরো ব্যায়ভার বহন করতে সম্মত হন I  “ফেডারেল এবং রাজ্য সরকারের পরিবহণ মন্ত্রীরা শীঘ্রই দেশব্যাপী ব্যবহারযোগ্য, ডিজিটালভাবে বুক করা সাবস্ক্রিপশন টিকিটের জন্য একটি যৌথ প্রজেক্ট তৈরি করবেন।” আগামী বছরের শুরুতে নাগরিক আয়ের পরিকল্পিত প্রবর্তনের সাথে, এসপিডি, গ্রিনস এবং এফডিপি  বেকার মানুষদের   জীবনযাপনের মান  উন্নতির উদ্দেশে মাসিক প্রায় ৫০০  ইউরো   প্রদান করার সম্মতি জানিয়েছেন ।

এই প্যাকেজ  অনুযায়ী অবিবাহিত ব্যাক্তিদের  মৌলিক চাহিদা  পূরণ করার জন্য মাথাপিছু  ৪৪৯ ইউরো পাবেন I  এই বাজেট  অনুসারে  যেসব পরিবারের  সন্তান আছে  তাদের  আর্থিক চাপ  হ্রাস  করার উদ্দেশে  “শিশু-ভাতা”  (চাইল্ড-বেনিফিট)”  উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে – বছরের শুরুতে প্রথম এবং দ্বিতীয় সন্তানের জন্য বর্তমানের  যা নির্ধারণ করা আছে  তার  সাতে প্রতি মাসে ১৮ ইউরো  বৃদ্ধি  করার  সিদ্ধান্ত নেয়া হয়েছে I   সূত্র:  সপ্তাহিক  ”  ডের স্পিগেল”

অনুলিখন, মাহাবুবুল হক,

শুদ্ধস্বর ডটকমের বিশেষ প্রতিনিধি ।

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.