ইতালিতে পার্লামেন্ট নির্বাচনে কট্টর ডানপন্থীদের জয়

ইতালিতে পার্লামেন্ট নির্বাচনের ভোটে জয় দাবি করেছেন কট্টর ডানপন্থী নেতা জর্জিয়া মেলোনি। বুথ ফেরত জরিপেও একই আভাস মিলেছে। আর এর মধ্য দিয়ে প্রথম নারী প্রধানমন্ত্রী পেতে চলেছে ইতালি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মেলোনিই প্রথম কট্টর ডানপন্থী সরকার গঠন করবেন দেশটিতে। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে জানানো হয়, মেলোনি ইতালির উগ্র ডানপন্থী ব্রাদার্স অব ইতালি পার্টির নেতৃত্ব দিচ্ছেন। অন্য দুটি ডানপন্থী দল মাত্তেও সালভিনির লিগ ও সিলভিও বেরলুসকোনির ফোরজা ইতালিকে নিয়ে জোট সরকার গঠন করতে পারে দলটি। ডানপন্থীদের উত্থান নিয়ে ইউরোপের অন্য দেশগুলোতে উদ্বেগের সৃষ্টি হয়েছে। ইতালি ইউরোপীয় ইউনিয়নের তৃতীয় বৃহত্তম অর্থনীতি। দেশটি ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য। সম্প্রতি সুইডেনের নির্বাচনে কট্টর ডানপন্থীদের জয়ের পর ইতালিও ডানপন্থী সরকার পাচ্ছে কি না, সেদিকে নজর রাখছে ইউরোপীয় ইউনিয়ন।

স্থানীয় সময় রোববার ভোর পাঁচটায় পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়, চলে রাত ১১টা পর্যন্ত।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.