শনিবার চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী

দেশের চা শ্রমিকদের সঙ্গে আগামী শনিবার বিকেলে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা এ তথ্য নিশ্চিত করেন।

গত রোববার মজুরি বাড়ানোর ঘোষণার পরপরই পাল্টে গেছে চা বাগানের দৃশ্যপট। কাজে নেমেছেন চা শ্রমিকরা। প্রধানমন্ত্রীর ঘোষণায় শ্রমিকদের মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৭০ টাকা করার পর মৌলভীবাজার জেলার ৯৩টি চা বাগানের মধ্যে অধিকাংশ বাগানে উৎসমুখর পরিবেশে কাজ শুরু করেছেন চা শ্রমিকরা। একই চিত্র সিলেট, শ্রীমঙ্গল, হবিগঞ্জের মাধবপুর-চুনারুঘাটসহ আশপাশের চা বাগানগুলোয়।

শ্রমিক নেতারা বলছেন, গত সোমবার থেকে পুরোদমে কাজ শুরু করেছে চা শ্রমিকরা। শ্রীমঙ্গল উপজেলার জেরিন, জঙ্গলবাড়ি, ভাড়াউড়া, ফুলছড়া, খাইছড়া, হোসেনাবাদসহ বেশকিছু চা বাগানের শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। চা বাগানের শ্রমিকরা বলছেন, প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন তা তারা মেনে নিয়েছেন। এখন পুরোদমে কাজ শুরু করেছেন তারা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.