‘পররাষ্ট্রমন্ত্রী আ.লীগের কেউ না’

ড. এ কে আব্দুল মোমেন আওয়ামী লীগের কেউ না হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ভারত প্রসঙ্গে যা বলেছেন তার বক্তব্যের ব্যাখ্যা তাকেই দিতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান।

তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের কেউ না হওয়ায় তার বক্তব্যে দল বিব্রত নয়।

শনিবার (২০ আগস্ট) দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে শোক দিবস উপলক্ষে অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেন, কোনো দেশের সমর্থনের ওপর ভর করে ক্ষমতায় যাওয়া বা থাকার কথা ভাবে না আওয়ামী লীগ।

এ সময় অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনও উপস্থিত ছিলেন । তবে তার বক্তব্য জানা যায়নি। গণমাধ্যমকে এড়িয়ে চলে যান পররাষ্ট্রমন্ত্রী।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.