গ্রেপ্তার কেআরকে

বলিউড অভিনেতা ও স্বঘোষিত সিনেমা সমালোচক কামাল রশিদ খান (কেআরকে)। মুম্বাই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩০ আগস্ট) ভারতে ফেরেন কেআরকে। এরপরই মুম্বাইয়ের মালাড় থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। বর্তমানে পুলিশ হেফাজতে আছেন তিনি। আজই তাকে বোরিভালি আদালতে তোলা হবে।

বলিউড তারকাদের নিয়ে নানা বিতর্কিত মন্তব্য করে প্রায়ই আলোচনায় আসেন কেআরকে। এমনকি সুপারস্টার সালমান খানের সঙ্গে তার দ্বন্দ্ব আইনি লড়াই পর্যন্তও গড়িয়েছে। সম্প্রতি অভিনেত্রী আনুশকা শর্মাকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেছেন। ২০২০ সালে করা একটি বিতর্কিত টুইটের জেরেই কামাল আর খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভোজপুরী ভাষার ‘মুন্না পাণ্ডে বেরোজগার’ সিনেমায় প্রথম অভিনয় করেন কেআরকে। ২০০৬ সালে সিনেমাটি মুক্তি পায়। বলিউডের ‘দেশদ্রোহী’ সিনেমায় তাকে দেখা গেছে। বক্স অফিসে ফ্লপ হয় এই সিনেমা। পরবর্তী সময়ে মুহিত সুরির ‘এক ভিলেন’ সিনেমায় অভিনয় করেন কেআরকে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.