আগামী ১০-০৮-২২ তারিখ বুধবার বাংলাদেশ সময় রাত ৯ টায়, চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপে,
” পঞ্চাশ বছরের বাংলাদেশ, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনীতি, জ্বালানি- বিদ্যুত ও সমসাময়িক রাজনীতি” –
আলোচনা ও বিশ্লেষণে চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপে অতিথি হয়ে উপস্থিত থাকবেন, বাংলাদেশী ব্যবসায়ী, এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা, রাজনীতিবিদ- আব্দুল আউয়াল মিন্টু।
চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপটি ইউরোপের সময় সন্ধ্যা ৫ টা এবং বাংলাদেশ সময় রাত ৯ টায় শুরু হবে। সঞ্চালনায় থাকবেন শুদ্ধস্বর ডটকম পত্রিকার বুলবুল তালুকদার ।
অনুষ্ঠানটি ইউ টিউবে চ্যানেল, পত্রিকার পেইজ এবং সঞ্চালকের ফেইসবুক আইডি থেকে সরাসরি দেখা যাবে।
অনুষ্ঠানটি দেখা এবং প্রশ্ন করার জন্য শুদ্ধস্বর ডটকম পত্রিকার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।

