আগামী সংসদ নির্বাচনে সেনাবাহিনী চায় ইসি

আগামী জাতীয় সংসদ ভোটের মাঠে সেনাবাহিনীর সহায়তা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

তিনি জানান, এজন্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাওঁয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি আলমগীর এসব কথা বলেন।

নির্বাচনের সময়ে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে এ কমিশনার বলেন, সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থাকবে। এর বাইরে তারা অন্য কিছু দেখতে পারবে না। তবে তাদের অনেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএমে) টেকনিক্যাল সহকারী হিসেবে মাঠে থাকবে।

তিনি বলেন, ‘যেহেতু সরকারের যে কোনো সংস্থার সহযোগিতা চাওয়ার সংবিধান রয়েছে। কাজেই সেনাবাহিনীর যদি সহায়তা চাই, সরকার সেই সহায়তা দিতে বাধ্য।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.