রাবিতে প্রক্সি দিতে গিয়ে আটক মেডিকেল কলেজের প্রভাষক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক হয়েছেন একটি বেসরকারি মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের প্রভাষক ডা. সমীর রায়।

প্রভাষক ডা. সমীর রায় খুলনা মেডিকেল কলেজের কে-২০ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি রোল ৮৪৬৪৮-এর পরীক্ষার্থী মোহাম্মদ রাহাত আমীন রিয়াদের পরিবর্তে শেখ রাসেল মডেল স্কুলে পরীক্ষা দিচ্ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আরিফুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.