রাতে ঢাকায় আসছেন শিল্পা শেঠি

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি আজ রাতে ঢাকায় আসছেন। আজ রাত ৮টায় হোটেল শেরাটনে আয়োজিত একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মিরর ম্যাগাজিনের আয়োজনে ‘বায়োজিন কসমেসিউটিক্যালস প্রেজেন্টস ঢাকা ফ্যাশন অ্যান্ড ফেব্রিক এক্সপো-২০২২’ শিরোনামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

আয়োজক কমিটির প্রধান শাজাহান ভূঁইয়া সাজু বলেন, ‘আজ শিল্পা শেঠি ঢাকায় আসছেন। হোটেল শেরাটনে রাত ৮টার দিকে অনুষ্ঠানে ২৫-৩০ জন বিসনেস লিডারদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেবেন। এপর পারফর্মও করবেন তিনি।’

আয়োজকরা জানান, একই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফরর্ম করবেন গায়ক তাহসান, চিত্রনায়িকা বুবলী, চিত্রনায়ক নিরব, টিভি অভিনেত্রী তানজিন তিশা প্রমুখ।

এর আগে এক ভিডিও বার্তায় শিল্পা শেঠি বলেছিলেন, “‘মিরর প্রেজেন্ট বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২২” অনুষ্ঠানের প্রধান অতিথি হয়ে আমি ঢাকায় আসছি। আগামী ৩০ জুলাই ঢাকার শেরাটন হোটেলে দেখা হবে। আমি খুবই উচ্ছ্বসিত সেখানে আমার ভক্তদের সঙ্গে দেখা হবে।’

শিল্পা শেঠি ২০১৬ সালে প্রথম ঢাকায় এসেছিলেন। একটি ফ্যাশন শোতে অংশ নিতে তিনি তখন ঢাকায় এসেছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.