যাত্রাবাড়ীতে বাস উল্টে ১৯ যাত্রী আহত

রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকায় বন্ধন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসের ১৯ যাত্রী আহত হয়েছে।

শুক্রবার সকাল পৌনে ৬টায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া গণমাধ্যমকে বলেন, মাতুয়াইল এলাকায় সকালে বন্ধন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ১৯ যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে আনা হয়।

আহতরা হলেন, নাসিমা (৫৫), কামরুল (৪২), রাফি (৭), জনি (৩৫), রাহাত (২০), রফিক (৩৪), মুন্নি (২২), কামাল উদ্দিন (২৫), শাহনাজ (৪৫), রাজ্জাক (৫৫), রওশন (২২), আব্দুল মান্নান (৩০), রফিক (৩২), মনির (৩৫) রুবেল (৩০), ওমর আলী (৩৫), শুকুর (২৫),সিদ্দিক (৫৩) ও মোসলেম (২৫)।

বাচ্চু মিয়া বলেন, আহতদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। একজনকে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.