মাদ্রাসার অধ্যক্ষকে মারধরের অভিযোগ, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

খুলনার কয়রা উপজেলার উত্তরচক আমিনীয়া বহুমুখী কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদুর রহমানকে মারধর করার মামলায় কয়রা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান এস এম বাহারুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে অভিযান চালিয়ে র‍্যাব-৬ এর একটি দল উপজেলা সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

শুক্রবার (২২ জুলাই) তাকে আদালতে প্রেরণ করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. বজলুর রশীদ।

এর আগে বৃহস্পতিবার রাতে ওই শিক্ষকের স্ত্রী সাদিয়া সুলতানা বাদী হয়ে ইউপি চেয়ারম্যান বাহারুল ইসলামসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেন।

ভুক্তভোগী অধ্যক্ষ মাসুদুর রহমান বলেন, ‘মাদ্রাসায় ইউপি চেয়ারম্যানকে সভাপতি না করায় তার নির্দেশে আমাকে মারধর করা হয়েছে।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.