বুধবার ব্যাংক বন্ধ থাকবে যেসব এলাকায়

দেশের কয়েকটি এলাকায় পৌরসভা নির্বাচন উপলক্ষে আগামী ২৭ জুলাই (বুধবার) সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার নির্দিষ্ট স্থাপনায় অবস্থিত ব্যাংকের শাখা বন্ধ থাকবে।

আজ সোমবার এ সংক্রান্ত একটি নির্দেশনা সব ব্যাংকের প্রধান নির্বাহীর বরাবর পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন।

নির্দেশনায় বলা হয়েছে, ‌‘দেশের চারটি পৌরসভায় (জয়পুরহাট জেলার পাঁচবিবি ও ক্ষেতলাল, জামালপুরের দেওয়ানগঞ্জ এবং ঢাকার দোহার) আগামী ২৭ জুলাই ভোট অনুষ্ঠিত হবে। ভোটের দিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাধীন যেসব স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে সেসব স্থাপনায় ব্যাংকের কোনো শাখা বা উপ-শাখা থাকলে তা বন্ধ থাকবে।’

একইসঙ্গে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাধীন ব্যাংকের শাখা বা উপ-শাখাগুলোতে কর্মরত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে নির্দেশনায়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.