আগামী ২৪-০৭-২২ তারিখ রবিবার বাংলাদেশ সময় রাত ১০ টায়, চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপে-
“সমসাময়িক রাজনীতি এবং বাংলাদেশ ” – আলোচনা ও বিশ্লেষণে চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপে অতিথি হয়ে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান সাংসদ ও সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক এবং জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সাংসদ ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপটি ইউরোপের সময় সন্ধ্যা ৬ টা এবং বাংলাদেশ সময় রাত ১০ টায় শুরু হবে। সঞ্চালনায় থাকবেন শুদ্ধস্বর ডটকম পত্রিকার বুলবুল তালুকদার ।
অনুষ্ঠানটি ইউ টিউবে চ্যানেল, পত্রিকার পেইজ এবং সঞ্চালকের ফেইসবুক আইডি থেকে সরাসরি দেখা যাবে।
অনুষ্ঠানটি দেখা এবং প্রশ্ন করার জন্য শুদ্ধস্বর ডটকম পত্রিকার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।

