বিদ্যুৎ নিয়ে বিএনপির বিক্ষোভ বছরের সেরা কৌতুক: ওবায়দুল কাদের

বিদ্যুৎ নিয়ে বিএনপির বিক্ষোভ বছরের সেরা কৌতুক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (২৭ জুলাই) সকালে সচিবালয়ে নিজ দফতরে ব্রিফিংকালে এ মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। বলেন, বিএনপি নেতারা বিশ্ব অর্থনীতির সাম্প্রতিক গতিধারা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাব, কোভিড পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার দেখছে না; তারা দেখে শুধু শেখ হাসিনা সরকারের তথাকথিত ব্যর্থতা। আর স্বপ্ন দেখে ক্ষমতার মসনদ। বিএনপির রাজনীতি এখন উট পাখির নীতিতে চলছে।

বিশ্ব সংকটে বিএনপি বালুতে মাথা গুঁজে আছে উল্লেখ করে তিনি বলেন, চিরাচরিত সরকার বিরোধী বিষোদগার অব্যাহত রেখেছে দলটি। তাদের রাজনীতিতে নতুনত্ব নেই; জনমানুষের কল্যাণে নেই কোনো ভাবনা।

ওবায়দুল কাদের আরও বলেন, বিশ্ব বাজারে তেল, গ্যাস, ভোজ্যতেল, সারের দাম এখনও অস্থির। সরকার জনকল্যাণে ভর্তুকি দিয়ে সাপ্লাই চেইন ঠিক রাখার অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.