বাণিজ্য বাড়াতে এফবিসিসিআই-ব্রা‌জি‌ল চেম্বারের সমঝোতা স্মারক সই

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রস্ট্রি (এফবিসিসিআই) এবং রিও ডি জেনেইরো চেম্বার অব কমার্সের ম‌ধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ বিষ‌য়ে সমঝোতা স্মারক স্বাক্ষর ক‌রে‌ছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের উপস্থিতিতে এ স্মারক স্বাক্ষর করা হয়।

ব্রা‌জিলের স্থানীয় সময় বুধবার (২০ জুলাই) এ স্মারক স্বাক্ষর হলেও বৃহস্পতিবার (২১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সমঝোতার মাধ্যমে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে নীতিগত ও কারিগরি সহযোগিতা আদান-প্রদান, অভিজ্ঞতা বিনিময়, শিল্প ও বিনিয়োগ সংশ্লিষ্ট তথ্য আদান-প্রদান, বাণিজ্য প্রতিনিধিদলের সফর, উদ্ভাবন ও গবেষণাসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতার বিষয়ে একমত পোষণ করেছে সংগঠন দুটি।

এর ফলে ব্রাজিলে বাংলাদেশের বাজার সম্প্রসারণের মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে আশা করেন প্রতিমন্ত্রী।

এফবিসিসিআই সভাপতি মো. জসীম উদ্দিন মনে করেন, দুই দেশের সরকার ও ব্যবসায়ী সংগঠনগুলোর সরাসরি পদক্ষেপ ছাড়াই বর্তমানে ব্রাজিল ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বর্তমানে এই সমঝোতার ফলে ব্রাজিলের অন্যতম বৃহৎ চেম্বারের সঙ্গে বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের উভয়মুখী বাণিজ্য সম্প্রসারণ হবে।

বক্তব্যে ব্রাজিল বাংলাদেশ দূতাবাস আগামী দিনগুলোতেও দুই দেশের ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলে দেশ‌টি‌তে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আশ্বাস দেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.