ফরিদপুরে মহিলা মেম্বার গণধর্ষণের ঘটনায় আটক ১

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজলার বুড়াইচ ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য গণধর্ষণের শিকার হয়েছেন। বোয়ালমারী উপজেলা থেকে পাত্রী দেখে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার হন তিনি। এঘটনায় জড়িত এক ব্যক্তিকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় মহিলা সদস্য শনিবার বিকালে বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের অমৃতনগর গ্রামে পাত্রী দেখতে যান। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে অমৃতনগর বটতলা নামক স্থানে আসলে তিনি দিক হারিয়ে ফেলেন। এ সময় ওই স্থানে বসে থাকা কয়েক ব্যক্তিকে বাড়ির পথ দেখিয়ে দেবার কথা বলেন। পথ দেখানোর সুযোগে তারা ওই মহিলা মেম্বারকে পাশের একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে ফেলে রেখে যায়। পরে অসুস্থ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে। এ ঘটনায় সোমবার রাতে থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার প্রধান অভিযুক্ত মাহাবুব আলমকে আটক করে।

বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব জানান, মহিলা মেম্বার বিষয়টি জানানাের সাথে সাথেই ঘটনার সাথে জড়িত মূলহোতা মাহাবুব আলমকে আটক করা হয়েছে। এছাড়া অন্যদেরও আটকের অভিযান চালানো হচ্ছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.