পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আম পাঠালেন শেখ হাসিনা

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের জন্য মৌসুমি ফল আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক হাজার কেজি ‘আম্রপালি’ উপহার পাঠান।

মঙ্গলবার (৫ জুলাই) দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়।

ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার কাছে আমগুলো হস্তান্তর করা হয়।

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপিতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার পাকিস্তানের পক্ষ থেকে সাদরে গ্রহণ করা হয়েছে।

এতে আরও জানানো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার ভ্রাতৃপ্রতিম দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি বিশেষ নজির হিসাবে বিবেচিত হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.