নিজেদের ক্ষেপণাস্ত্র হামলায় ৪০ ইউক্রেনীয় নিহত

বিচ্ছিন্নতাবাদীদের দখল করা এলাকায় নিজেদের ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের ৪০ যুদ্ধবন্দী নিহত হয়েছে।

শুক্রবার রুশ প্রতিরক্ষা দপ্তর এ তথ্য জানিয়েছে।

নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রণালয় বলেছে, ‘যুক্তরাষ্ট্রের তৈরি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম (এইচআইএমআরএস)) থেকে একটি ক্ষেপণাস্ত্র হামলা ওলেনিভকার বসতি এলাকাযর একটি আটক কেন্দ্রে করা হয়েছিল, সেখানে আজভ ব্যাটালিয়নের যোদ্ধাদের সহ ইউক্রেনীয় সামরিক যুদ্ধবন্দীরা ছিল। হামলায় ৪০ ইউক্রেনীয় যুদ্ধবন্দী নিহত এবং ৭৫ জন আহত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিরপেক্ষ কোনো সূত্র থেকে রাশিয়ার এই দাবির পক্ষে সত্যতা যাচাই করা যায়নি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.