তিন মাসের সাজার ভয়ে পালিয়ে বেড়ালেন ৫ বছর, অবশেষে গ্রেপ্তার

নাবিউর রহমান (চয়ন) সিরাজগঞ্জঃ- তিন মাসের সাজা ভোগের ভয়ে পাঁচ বছর পলাতক থাকার পর গ্রেপ্তার হয়েছেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ইউসুফ আলী। তিনি উপজেলার উত্তর তেকানী গ্রামের আজিবর রহমানের ছেলে। রোববার রাতে কাজিপুর উপজেলার সোনামুখী বাজার থেকে তাকে গ্রেপ্তারের পর সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত বলেন, ২০১৪ সালের চেক ডিজঅর্নার মামলায় ঢাকার একটি আদালত ইউসুফ আলীকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেনত। রায়ের আগ থেকেই ইউসুফ আলী পলাতক ছিলেন। ঢাকার আদালত তাকে গ্রেপ্তারের জন্য কাজিপুর থানায় গ্রেপ্তারি পরোয়ানা পাঠায়।

 

পরে তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। একপর্যায়ে পুলিশ জানতে পারে ইউসুফ আলী ভোটার আইডি কার্ডে নাম ঠিকানা পরিবর্তন করে বগুড়া জেলার বিভিন্ন স্থানে আত্মগোপন করে আছেন। বিষয়টি জানার পর কৌশল অবলম্বন করে তাকে কাজিপুরের সোনামুখীতে নিয়ে এসে গ্রেপ্তার করি। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.