জ্বালানি সংকট বাড়বে কি না এখনই বলা যাচ্ছে না: কাদের

জ্বালানি সংকট বাড়বে কি না তা এখনই বলা যাচ্ছে না বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (২৫ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, জ্বালানি সংকট আরও বাড়বে কি না তা এখনই বলা যাচ্ছে না। পরিস্থিতি মোকাবিলায় সরকার উদ্যোগ নিয়েছে। আশা করি মোকাবিলা করা যাবে।

তিনি আরও বলেন, বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ হবে কি না এ বিষয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। আন্দোলন করতে গেলে চা খাওয়ানো যেতেই পারে। এটা এমন কিছু নয়। আওয়ামী লীগ মনেপ্রাণে চায় বিএনপি নির্বাচনে আসুক।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.