আশা ছিল তিনি ফিরে আসবেন, কিন্তু আসলেন না: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন। তার মৃত্যুতে আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে গেল।

সোমবার (২৫ জুলাই) রাজধানীর জাতীয় ঈদগাহে ডেপুটি স্পিকারের জানাজায় অংশ নিতে এসে আব্দুল মোমেন সাংবাদিকদের এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথম যখন নির্বাচনের প্রার্থী হই, আমরা দুজন পাশাপাশি টেবিলে বসে ফরম পূরণ করি। একসঙ্গে জমা দেই। তিনি তার সব ধরনের সমস্যা আমার সঙ্গে শেয়ার করতেন। শারীরিক অসুস্থতা সারাতে তিনি বিভিন্ন দেশে গেছেন, তার সঙ্গে আমার যোগাযোগ ছিল। আমার আশা ছিল, তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন। তিনি ফিরে আসলেন না, এটাই সবচেয়ে বড় দুঃখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.