আল্লুকে ‘অ্যাকশন-কাট’ বলেই পরিচালক নিলেন ৫৩ লাখ টাকা

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা আল্লু অর্জুন। কয়েক দিন আগে এ অভিনেতা একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেন। ত্রিবিক্রম শ্রীনিবাস নির্মিত এ বিজ্ঞাপনের শুটিং হায়দরাবাদে হয়েছে। বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। জানা যায়, এ বিজ্ঞাপনের জন্য মোটা অঙ্কের অর্থ নিয়েছেন নির্মাতা।

একটি সূত্র টলিউড ডটনেটকে বলেন—‘আল্লু অর্জুন অভিনীত এই বিজ্ঞাপনের জন্য ৪৫ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৫৩ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিয়েছেন ত্রিবিক্রম। শুধু অ্যাকশন-কাট বলেই এই মোটা অঙ্কের অর্থ নিয়েছেন তিনি।’

পরিচালক ত্রিবিক্রমের সঙ্গে আল্লু অর্জুনের সম্পর্ক অনেক পুরোনো। তার নির্দেশিত বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন আল্লু অর্জুন। তার উল্লেখযোগ্য সিনেমা হলো—জুলায়ি (২০২১), এস/ও সত্যমূর্তি (২০১৫), আলা ভাইকুন্তাপুরামলো (২০২০) প্রভৃতি।

আল্লু অর্জুন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। বহুল আলোচিত এ সিনেমা গত ডিসেম্বরের শেষের দিকে মুক্তি পায়। সুকুমার পরিচালিত এ সিনেমা বক্স অফিসে বাজিমাত করে; পাশাপাশি দর্শক-সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়ায়। বর্তমানে সিনেমাটির দ্বিতীয় পার্টের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন আল্লু অর্জুন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.