আবারও কমলো টাকার মান

মার্কিন ডলারের বিপরীতে টাকার মান আবারও কমেছে।

আজ বৃহস্পতিবার প্রতি ডলারের বিনিময় হার দাঁড়িয়েছে ৯৪ টাকা ৪৫ পয়সা। গত মঙ্গলবার এই হার ছিল ৯৩ টাকা ৯৫ পয়সা।

সূত্র জানায়, গত এক বছরে টাকার মূল্য ১১ দশমিক ৩৮ শতাংশ কমেছে। আমদানি মূল্য বৃদ্ধি এবং রেমিট্যান্স প্রবাহ কমার কারণে দেশের বৈদেশিক মুদ্রার বাজারে মার্কিন ডলারের ঘাটতি তৈরি হয়েছে।

রপ্তানি আয়ের তুলনায় আমদানি খরচ বেড়ে যাওয়া, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ চাপে আছে।

গত অর্থবছরের জুলাই থেকে মে মাসের মধ্যে আমদানি ব্যয় ৩৯ শতাংশ বেড়ে হয়েছে ৭৫ দশমিক ৪০ বিলিয়ন ডলার। অন্যদিকে রপ্তানি আয় ৩৩ শতাংশ বেড়ে হয়েছে ৪৪ দশমিক ৫৮ বিলিয়ন ডলার।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.