বাড্ডায় জুতার কারখানায় আগুন

বাড্ডার মেরাদিয়া এলাকায় একটি জুতার কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সোমবার (২৭ জুন) বেলা পৌনে ১১টার দিকে আগুন লাগে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা ইসলাম বলেন, বেলা পৌনে ১১ টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কারখানার শ্রমিকরা কাজ করতে আসেন। এসময় হঠাৎ আগুন লাগে। বের হতে থাকে কালো ধোঁয়া। পরে ভেতর থেকে তাড়াহুড়ো করে শ্রমিকরা বেরিয়ে আসেন। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.