বন্যা পরিস্থিতি দেখতে সিলেট যাচ্ছেন ফখরুল ও টুকু

বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং বন্যার্তদের ত্রাণ বিতরণ করতে সিলেট যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ও ত্রাণ কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে সড়ক পথে রওনা দেন তারা।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সিলেট জেলার জৈন্তাপুর ও মহানগরের ১০ নম্বর ওয়ার্ডে ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন বিএনপির এই দুই নেতা।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী জানান, বিএনপি মহাসচিব সিলেটের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করবেন। পরে জেলার জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের গর্দনা এলাকার খাজার মোকাম উচ্চ বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.