অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

টেলিভিনের জনপ্রিয় অভিনেত্রী রাশমিরেখা ওঝা। অভিনয় করেছেন একাধিক ধারাবাহিক নাটকে। অভিনয় দক্ষতা দিয়ে জয় করে নিয়েছেন দশর্ক হৃদয়। তবে সম্প্রতি ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা। যা শুনলে শিউরে উঠবে রাশমি ভক্তরা। মাত্র ২৩ বছর বয়সেই মৃত্যুর কাছে হার মানেন তিনি।

রাশমিরেখার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ওডিশা পুলিশ। এই অভিনেত্রী ভুবনেশ্বরের নায়াপল্লী এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। পুলিশ সেখান থেকেই মরদেহটি উদ্ধার করেছে।

তবে তার এই মৃত্যু নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কারণ, অভিনেত্রীর বাবার দাবি মৃত্যু স্বাভাবিক নয়। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।

ওডিশার ডিসিপি গণমাধ্যম জানান, রাশমিরেখার ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছেন তিনি। সেখান একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। আর তাতে লেখা রয়েছে, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’

তবে ভারতীয় একাধিক গণমাধ্যম থেকে জানা গেছে, অভিনেত্রী রাশমিরেখা সন্তোষ নামে একজনের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন। তার বাবার অভিযোগ, মেয়ের মৃত্যুর পেছনে লিভ-ইন পার্টনার সন্তোষের হাত রয়েছে। ইতোমধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত, ওডিশা টেলিভিশন শো ‘কেমিটি কাহিবি কাহা’-তে অভিনয়ের সুবাদে পরিচিতি পান রাশমিরেখা। তার বাড়ি ভারতের জগতসিংপুর জেলায়। তিনি টেলিভিশনে অভিনয় করেই মূলত জনপ্রিয় হয়ে উঠেছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.