স্কয়ার ফার্মায় আগুন নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

গাজীপুরের কালিয়াকৈরের স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানায় একটি নতুন ইউনিটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ সোমবার দুপুর সোয়া ১২টার দিকে কারখানার লার্জ ভলিউম প্যারেন্টালতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে আগুনের ব্যাপকতার কারণে মির্জাপুর, সাভার ইপিজেডসহ আশেপাশের আরও ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে ভেতরে থাকা বিপুল পরিমাণ তরল কেমিক্যাল, প্লাস্টিক, মেশিনপত্র থাকায় আগুনের প্রচণ্ড কালো ধোঁয়ার কারণে আগুন নেভাতে সময় লাগছে।

তিনি আরও বলেন, প্লান্টের এক অংশের আগুন নিয়ন্ত্রণে আনতেই অপর অংশে আগুন জ্বলে উঠছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.