বা‌র্মিজ চাকু নি‌য়ে মহড়া, ফেসবু‌কে ভাইরাল

বগুড়ার সেউজগাড়ীতে বার্মিজ চাকু হাতে নাফিউর ইসলাম নিরব না‌মে এক যুবক‌কে তার দলবল নি‌য়ে মহড়া দি‌তে দেখা গে‌ছে। স্থানীয়‌দের কেউ তার চাকু নি‌য়ে মহড়া দেওয়ার ভি‌ডিও‌ ফেসবু‌কে আপ‌লোড করলে সে‌টি ভাইরাল হয়।

ঘটনা‌টি ঘ‌টে‌ছে বুধবার (৪ মে) বি‌কেল সা‌ড়ে ৫টায় সেউজগাড়ী আমতলা নামক স্থা‌নে।

নির‌বের বাড়ি শহরের সেউজগাড়ী দুর্গা মন্দিরের পেছনে।

ভাইরাল হওয়া কয়েক সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ঐ যুবক সেউজগাড়ী আমতলা এলাকায় চাকু নি‌য়ে মহড়া দিচ্ছে। আর তার পেছ‌নে আরো ক‌য়েকজন। এসময় ভিডিও করা ব‌্যক্তি‌দের উদ্দে‌শে নিরব‌কে চিৎকার করে বল‌তে শোনা গে‌ছে, ‘ছবি তোলেন, ছবি তোলেন, আপনারা বড় সাংবাদিক’।

স্থানীয়‌দের সা‌থে কথা ব‌লে জানা গে‌ছে, বা‌র্মিজ চাকু নি‌য়ে মহড়া দেওয়া নিরব যে‌দিক দি‌য়ে আস‌ছি‌ল, সেদিক দি‌য়ে ঘটনার এক মি‌নিট আগে একজন যুবক‌কে দৌ‌ড়ে পালা‌তে দে‌খে‌ছেন তারা। তাদের ধারণা, অস্ত্রধারী ঐ যুবকদের দল পা‌লি‌য়ে যাওয়া যুবক‌কে মার‌তেই তার পিছু নি‌য়ে‌ছি‌ল।

বগুড়ার থানার প‌রিদর্শক (তদন্ত) জা‌হিদুল হক জানান, বিষয়‌টি জে‌নে‌ছি। ঐ যুবক‌দের ধর‌তে অভিযান চল‌ছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.