এবার স্বর্ণের দাম কমল

এক সপ্তাহ আগে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে দেশের বাজারে স্বর্ণের দাম সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছিল। এক লাফে ৪ হাজার ১৯৯ টাকা বাড়ানো হয়েছিল স্বর্ণের দাম। এবার ২ হাজার ৯১৬ টাকা কমানোর সিদ্ধান্ত হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বৃহস্পতিবার জানিয়েছে, সবচেয়ে ভা‌লো মা‌নের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম ক‌মে দাঁড়াবে ৭৯ হাজার ৫৪৮ টাকায়। যা এতদিন ছিল ৮২ হাজার ৪৬৪ টাকা।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এমএ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল (শুক্রবার) থেকেই সারা দেশে নতুন দাম অনুযায়ী স্বর্ণ কেনাবেচা করা হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.