‘উদ্যোক্তা পরিচালক’ হিসেবে যোগ দিচ্ছেন ইলিয়াস কাঞ্চন

সিনেমায় নায়ক আর রাজপথের ‘নিরাপদ চড়ক চাই’ আন্দোলনের নেতা, সবশেষ শিল্পী সমিতির নির্বাচনেও চমক দেখিয়েছেন ইলিয়াস কাঞ্চন। এবার আরও নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন এই অভিনেতা। যোগ দিচ্ছেন ‘ভিসতা ইলেক্ট্রনিক্স’ প্রতিষ্ঠানে।

আগামীকাল মঙ্গলবার বিকেলে ঢাকার একটি অভিজাত হোটেলে এর আনুষ্ঠানিকতা হবে। এ উপলক্ষে ভিসতার পক্ষ থেকে গ্র্যান্ড রিসিপশনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত থাকবেন ইলিয়াস কাঞ্চনসহ ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানটির কর্তারা।

ভিসতা ইলেক্ট্রনিক্সের পরিচালক উদয় হাকিম বলেন, ‘ইলিয়াস কাঞ্চন উদ্যোক্তা হিসেবে সবার সামনে হাজির হবেন। তিনি উদ্যোক্তা পরিচালক (ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর) হিসেবে ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেডে যোগ দিচ্ছেন।’

এ বিষয়ে ইলিয়াস কাঞ্চনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জানা গেছে, এরই মধ্যে তিনি ওই প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন। অপেক্ষা শুধু আনুষ্ঠানিকতার।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.