সিদ্ধার্থ-কিয়ারার প্রেমে ভাঙন

নায়িকা কিয়ারা আদবানি আর নায়ক সিদ্ধার্থ মালহোত্রার ছাড়াছাড়ি হয়ে গেছে। গত তিন বছর ধরে সিদ্ধার্থ আর কিয়ারার প্রেম নিয়ে নানা খবর শোনা যেত বলিউড টাউনে। তাদের অনেক সময় একসঙ্গে দেখা গেছে।

গুঞ্জন ছিল, শিগগিরই এ জুটির চার হাত এক হতে চলেছে। এমনকি তাদের বাবা-মায়েদের এ বিয়েতে সম্মতি ছিল বলে শোনা গিয়েছিল। দুজনের পরিবার তাদের বিয়ে নিয়ে কথাবার্তা বলতে দেখা করেছিল বলে শোনা গেছে।

সিদ্ধার্থ আর কিয়ারাকে জুটি হিসেবে তাদের অনুরাগীরা দারুণ পছন্দ করে। আর সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অসংখ্য ফ্যান ফলোয়িং পেজ আছে।

কিন্তু সর্বশেষ খবর অনুযায়ী, সিদ্ধার্থ আর কিয়ারা একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ বন্ধ করে দিয়েছেন। এমনকি শোনা যাচ্ছে দুজনের মধ্যে আগের মতো সম্পর্ক নেই। তবে এর কারণ এখনো ফাঁস হয়নি।

যদিও তারা কখনোই সরাসরি প্রেমের কথা স্বীকার করেননি। একটি জনপ্রিয় টিভি শো অক্ষয় কুমারের মতো সুপারস্টার সিদ্ধার্থকে নিয়ে কিয়ারাকে টিপ্পনী কাটেন। আবার অস্বীকারও করেননি। এ জুটি সব সময় জানিয়েছেন যে তারা একে অপরের ভালো বন্ধু। ব্যবসাসফল ছবি ‘শেরশাহ’তে দেখা গিয়েছিল এই জুটির দারুণ কেমেস্ট্রি।
এক সাক্ষাৎকারে সিদ্ধার্থ ইঙ্গিত দিয়েছিলেন যে তারা একে অপরের খুব কাছের। বলেছিলেন, ‘আমার আর কিয়ারার ছবির জগতের বাইরে আর একটি দুনিয়া আছে। আমরা এ জগতে বাস করি। তাই আমাদের মধ্যে বোঝাপড়া ভালো। আমরা একে অপরকে সংযোগ করতে পারি। এটিই আমরা উপভোগ করি।’ এদিকে, রোহিত শেঠির ‘সুপার কপ’-এর তালিকায় এবার সিদ্ধার্থের নাম শোনা যাচ্ছে। আমাজন প্রাইম ভিডিওর আগামী ওয়েব সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এ দেখা যাবে সিদ্ধার্থকে। এ ছাড়া তার হাতে রয়েছে ‘মিশন মজনু’, ‘যোদ্ধা’, ‘থ্যাঙ্ক গড’ ছবিগুলো। আর কিয়ারা শিগগিরই ‘ভুল ভুলাইয়া টু’তে আসতে চলেছেন কার্তিক আরিয়ানের বিপরীতে।

সুত্রঃ আনন্দবাজার

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.