বিএনপির রাজনীতির মাধ্যমে দেশসেবা করতে চান শেরেবাংলার নাতনি

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
print sharing button

বিএনপির রাজনীতির মাধ্যমে দেশের সেবা করতে চান বলে জানিয়েছেন শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফাহসিনা হক। তিনি বলেছেন, আমরা বিএনপির রাজনীতির মাধ্যমে দেশের সেবা করতে চাই।

বুধবার দুপরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘আজকে সবকিছু এক জায়গায় কেন্দ্রীভূত করা হয়েছে। আজকে শেরেবাংলা একে ফজলুল হকসহ অনেক নেতাকেই স্মরণ করা হয় না।’

শেরেবাংলা একে ফজলুল হকের ৬০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করা হয়। ‘আজকের প্রেক্ষাপটে শেরেবাংলার প্রাসঙ্গিকতা’ শীর্ষক সভার আয়োজন করে শেরেবাংলা জাতীয় যুব স্মৃতি ফাউন্ডেশন।

আয়োজক সংগঠনের সভাপতি আখতারুল আলম খানের সভাপতিত্বে ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন প্রমুখ।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.