ফাইনালে ঝড় তুললেন স্ত্রী, গ্যালারিতে বসে স্টার্কের হাততালি

অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের উদ্বোধনী ব্যাটার অ্যালিসা হিলি। তার আর একটি পরিচয় রয়েছে। তিনি অস্ট্রেলিয়ার পুরুষ দলের তারকা পেসার মিচেল স্টার্কের স্ত্রী।

আজ রোববার নারী ক্রিকেটের ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হয় অস্ট্রেলিয়া। নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত ফাইনালে ১৩৮ বলে ২৬ চারে ১৭০ রানের অনবদ্য ইনিংস খেলেন হিলি। যা আইসিসি ক্রিকেট বিশ্বকাপের যেকোনো ফাইনালে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস।

স্ত্রী হিলি মাঠে ব্যাট হাতে ঝড় তোলেন, একের পর এক মাইলফলক স্পর্শ করেন। আর গ্যালারিতে বসে হাততালি দেন স্বামী স্টার্ক। এটি ছিল হিলির প্রথম বিশ্বকাপ ফাইনাল। তাইতো ফাইনালে তাকে উৎসাহ দিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেই থেকে নিউ জিল্যান্ডে উড়ে গেছেন স্টার্ক। শুধু তাই নয়, পরিবারকে সময় দিতে এবার আইপিএলেও তিনি খেলেননি। তাকে অবশ্য হতাশ করেননি তার স্ত্রী। নজর কাড়া ইনিংস খেলে ফাইনালের সবটুকু আলো কেড়ে নিয়েছেন।

হিলির ১৭০ রানের ইনিংস খেলার পর নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছে, ঘরে স্টার্ক সেরা ক্রিকেটার নন। তার স্ত্রীই সেরা। কিন্তু তারপরও তিনি গর্বিত তার স্ত্রীর জন্য। তাইতো পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে তিনি হাজির হয়েছেন ক্রাইস্টচার্চে স্ত্রীর খেলার দেখার জন্য।

হিলি আজ নারীদের বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রান করার নজিরও স্থাপন করেছেন। তিনি ৯ ম্যাচে ৫৬.৫৫ গড়ে করেছেন ৫০৯ রান। সেমিফাইনালের পর ফাইনালেও সেঞ্চুরি করে গড়েছেন আরেক ইতিহাস। নারী বিশ্বকাপের ইতিহাসে তিনি একমাত্র ব্যাটার হিলি যিনি সেমিফাইনালের পর ফাইনালেও সেঞ্চুরি করেছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.