যারা র‌্যাব তৈরি করেছিলো, তারাই এখন অপপ্রচার করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

থানা ভবন নির্মাণের জন্য ভিন্ন স্থান খুঁজে বের করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজধানী কলাবাগানের তেঁতুলতলা মাঠ বাদ দিয়ে থানা ভবন নির্মাণের জন্য ভিন্ন স্থান খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার (২৫ এপ্রিল) তেজগাঁও বিজ্ঞান কলেজে ঈদ সামগ্রী বিতরণের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

রোববার (২৪ এপ্রিল) সকালে রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে থানার ভবন নির্মাণের প্রতিবাদ করায় সৈয়দা রত্না ও তার ছেলেকে থানায় নিয়ে যায় পুলিশ। এদিন সকালে সৈয়দা রত্না মাঠে ভবন নির্মাণের প্রতিবাদে ফেসবুকে লাইভ করছিলেন। লাইভ করার সময় বেলা ১১টার দিকে তাদেরকে আটক করা হয়েছিল। পরে আটকের ১২ ঘণ্টা পর রোববার মধ্যরাতে তাদেরকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.