কলাবাগানে মাঠ রক্ষা আন্দোলনের নেতৃত্বদানকারীকে তুলে নিয়ে গেছে পুলিশ

রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা খেলার মাঠ রক্ষার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সমাজকর্মী সৈয়দা রত্না ও তার ছেলে মোহাম্মদ ঈসা আব্দুল্লাহকে তুলে নিয়ে গেছে পুলিশ।

এলাকার বাসিন্দা মাহমুদুর রহমান জানান, তেঁতুলতলা মাঠে কলাবাগান থানা কর্তৃপক্ষ যে সীমানা দেয়াল নির্মাণ করছে, রত্না ও  আবদুল্লাহ তার ভিডিও করছিলেন। এ অবস্থায় সকাল ১১টার দিকে কলাবাগান থানা পুলিশ তাদের তুলে নিয়ে যায়।

রত্নার মেয়ে শেউঁতি শাহগুফতা সংবাদমাধ্যমকে বলেন, ‘গত রাত থেকেই তেতুলতলা মাঠে ইট-সুড়কি ফেলছিল পুলিশ। সকালে  মা মাঠের সামনে গিয়ে ওই ঘটনাটির ফেসবুকে লাইভ করছিলেন। তখন তাকে আটক করা হয়। এরপর আমার ভাই এইচএসসি পরীক্ষার্থী মোহাম্মদ ঈসা আব্দুল্লাহ্ বাসা থেকে বেড়িয়ে রাস্তায় আসলে তাকেও আটক করা হয়।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.