রাজধানীর রামপুরায় তেলের লরির ধাক্কায় আবু নাসের (৩৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে রামপুরা ফরাজী হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
রামপুরা থানার উপ পরিদর্শক (এসআই) মো. শাহরিয়ার হোসেন জানান, নাসের গুলশানে চিটাগাং বুল হোটেলে ম্যানেজার পদে চাকরি করতেন। থাকতেন মেরাদিয়া এলাকায়। সকালে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। রামপুরা ফরাজী হাসপাতালের সামনে আসলে বিপরীত দিক দিয়ে আসা একটি তেলের লরির সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সকাল পৌনে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
নাসের নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার ভুইয়াপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে।

