জলের শ্যাওলা
ঘণ জনবসতির দেশ বাংলাদেশ। তার ওপর ঢাকা’তো সব কিছুর কেন্দ্রবিন্দু। এই শহর বিশ্বের কোন অবস্থানে আছে? সেটা আমরা সবাই বেশ অবগত আছি। হউক সেটা ঘণ জনবসতির শহর, বায়ু দূষণের শহর বা শব্দ দুষণের শহর। সব দিক থেকেই বিশ্বের প্রথম সারির অধিকারী।
প্রশ্ন হলো, পশ্চিম পাকিস্তানকে মাওলানার সালাম জানানোর সাথে ঢাকা শহরের দূষণের কী সম্পর্ক?
সম্পর্ক আছে এবং নিশ্চয়ই আছে। সেই সম্পর্কের কথাতেই আসি। ইতিহাসের অংশ ৮ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি ৫৭ সালে টাঙ্গাইলের কাগমারী সম্মেলন হয়েছিলো। লক্ষ্য করুন, সেই সময়ে যোগাযোগ ব্যবস্থার কী হাল ছিলো ? ঢাকা থেকে টাঙ্গাইল যেতেও একদিন পাড় হতো। কেননা পায়ে হেঁটে, গরুর গাড়ি করে কিংবা ঢাকা শহর থেকে কিছুটা পথ ভাঙ্গাচুড়া কোনো বাসে চেপে পাড়ি দিতে হত।
এমন যোগাযোগ ব্যবস্থার মধ্যেও মাওলানা ভাসানী টাঙ্গাইলের মতন অজ পাড়াগায়ে কাগমারীর মতন সম্মেলন করেছিলেন এবং সফল ভাবে করেছিলেন বলেই আজকে সেটা ইতিহাসের অংশ।
এবার আসি ঢাকার সাথে সম্পর্কের বিষয়ে। লক্ষ্য করে দেখবেন, আমাদের রাজনীতি সহ সব কিছুই ঢাকাতেই সফল হতে হয়, নতুবা ফলাফল হয় শূণ্য। একটি চরম উদহারণ দেই, হয়তো অনেকেই আমার সাথে একমত প্রকাশ করবেন ( যদি আমার আপন বুঝের কাছাকাছি উপলব্ধি করেন)। ২০১৪ সালে নির্বাচন পূর্ব সময়ে বিএনপি পাঁচটি সিটি নির্বাচনে বিশাল জয় পেয়েছিলো এবং বেশ রমরমাভাবে ছিলো রাজনৈতিভাবে। নিশ্চয়ই সবার স্মরণে আছে।
সংক্ষেপে বলি, অতঃপর ২০১৪ নির্বাচনে বিএনপি ও তাদের শরিক দলগুলোর অংশগ্রহণ না করা। সেই ইতিহাস সবার জানা আছে, সেটা আলোচনার বিষয় নয়। তবে কেউ সঠিক পর্যবেক্ষণ করলে দেখতে পাবেন যে, সেই নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি ও তাদের শরিক দলগুলো পুরো বাংলাদেশেই ভীষণ কঠিন একটি আন্দোলন গড়ে তুলেছিলো। প্রায় তিন মাসের মতন ছিলো সেই আন্দোলন সময়কাল এবং সেই আন্দোলনে ঢাকার সাথে পুরো বাংলাদেশের যোগাযোগ ছিলো বন্ধ ( স্মরণ করুন)। এমনকি ঢাকা শহরের সাথে ভিন্ন অঞ্চলের যোগাযোগ বন্ধ ছিলো, সাথে খাদ্য আসাও ছিলো বন্ধ। এটা ছিলো সেই আন্দোলন, যেটাকে আগুন সন্ত্রাস বলে আক্ষায়ীত করা হয় ( আজকের আলোচনা আগুন সন্ত্রাস নিয়ে নয় )।
স্পষ্ট করেই বলি, সেই তিন মাসের মতন কঠিন আন্দোলন স্বাধীন বাংলাদেশে দ্বিতীয়টি আর হয় নাই। আবার বলি, সেই আন্দোলনের মতন দ্বিতীয় উদহারণ কেউ দেখাতে পারবেন না। তাহলে প্রশ্ন হলো, এত কঠিন আন্দোলনের পরেও বিএনপি সফলতা পেলো না কেনো ?
সফলতা না পাওয়ার পিছনে ছিলো আওয়ামী লীগের দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রজ্ঞার সমারোহ এবং সাথে ছিলো ধুরন্ধর ভাবনা। আওয়ামী লীগের রাজনৈতিক চিন্তাভাবনার কাছেই বিএনপি স্বাধীন বাংলাদেশে সর্ব কঠিন আন্দোলন করেও ধরাশায়ী হয়েছিলো। আওয়ামী লীগ বেশ ভালো করেই জানতো বাংলাদেশের সব কিছু ঢাকা কেন্দ্রিক এবং ঢাকায় যতদিন আন্দোলন সফল না হবে ততদিন শত- হাজার কঠিন আন্দোলনও গরম বাতাসে উবে যাবে এবং হয়েছিলোও তাই। কেননা আওয়ামী লীগ সেদিন সমগ্র দেশের কথা না ভেবে ঢাকাকে আন্দোলনের হাত থেকে শতভাগ রক্ষা করেছিলো। সেই রক্ষাটিই ছিলো আওয়ামী লীগের ধুরন্ধর রাজনৈতিক ভাবনা।
লক্ষ্যণীয় যে, বিএনপি ও শরিক দলগুলো পুরো বাংলাদেশে কঠিন আন্দোলন গড়ে তুলতে সক্ষম হয়েছিলো, ঢাকার সাথে সব যোগাযোগ বন্ধ করতে পেরেছিলো বটে কিন্ত ঢাকায় কোনো আন্দোলন গড়ে তুলতে সক্ষম হয় নাই। এমনকি ঢাকায় একটি সফল হরতালও করতে সক্ষম সেদিন হয় নাই। যেহেতু ঢাকায় কিছুই করতে পারেনি, আন্দোলনের ফসল বিএনপি ঘরেও তুলতে পারেনি, ইহাই মহা ভারতের মতন কঠিন সত্য। আওয়ামী লীগ সেদিন সব শক্তি দিয়ে ঢাকাকে শতভাগ সুরক্ষিত রেখেছিলো, বেশ জেনে বুঝেই। জয়ী শেষ অব্দি আওয়ামী লীগ হয়েছিলো।
ঢাকা শহর বাংলাদেশের জন্য কী এবং কতটা গুরুত্বপূর্ণ সেটার মূল কারণ হলো কেন্দ্রবিন্দু বলেই। দেশে এত শহর থাকার পরেও বিনা ঢাকায় কিছুই হবার নয়। দেশে Decentralization ( বিকেন্দ্রীকরণ) করাটা অতিব জরুরী । মূল কারণটি হলো ঘন জনবসতি। ইদানিং কিছুটা হচ্ছে বলেই প্রতিয়মান হচ্ছে এবং নিশ্চয়ই সেটা ভবিষ্যতে ভালো হবেই।
মাওলানার সেই সময়কার কাগমারী সম্মেলন ও ঢাকার গুরুত্ব আলোচনা করতেই এত আলোচনা করা। আমাদের দেশে রাজনীতিতে কি চর্চা হয় বা কেমন রাজনীতির চর্চা হয়, সেটা আমরা সবাই মোটা দাগে অবহিত আছি। আমাদের রাজনৈতিক দলগুলো রাজনীতি করে ঢাকাকেই কেন্দ্র করে এবং অভ্যস্ত। মিটিং- মিছিল রাজনীতিতে করতেই হয় এবং প্রয়োজনীতা না বললেও চলবে। সমস্যা হলো যানজট আর জ্যামের শহরে ছোট্ট একটি মিছিলও ঢাকা শহরে হলে, জনমানুষের ভোগান্তির শেষ থাকে না। জনমানুষের ঘন্টার পর ঘন্টা সময় জ্যামেই শেষ হয়। সময়ের মূল্য আপাতত হিসেব নাই করলাম। মাথায় ঝিম ধরে না রাজপথে চলতে গিয়ে, এমন একটি মানুষও খুঁজে পাবেন না যে অস্বীকার করবে। যানজট, জ্যামজট, দূষণ সব মিলিয়ে ঢাকা এখন শত রোগের উপসর্গ, এটা বললে খুব বেশি নিশ্চয়ই বলা হবে না।
রাজনীতিতো মূলত জনমানুষের কল্যাণের জন্য। যদি তাই হয় তাহলে রাজনৈতিক দলগুলোর আরও গভীরভাবে ভাবা উচিত মাওলানার অজ পাড়াগায়ের কাগমারী সম্মেলনটি নিয়ে। মাওলানা যদি সেই সময়কালে অজ পাড়াগায়ে আন্তর্জাতিক মানের সম্মেলন করে সফল হতে পারেন তাহলে বর্তমানে যোগাযোগ ব্যবস্থা ভালো হবার পরে কেনো সেটা পারা যাবে না ?
রাজনীতিটা যদি জনমানুষ নিয়ে হয়, তাহলে সেটা অবশ্যই সম্ভব। ঢাকা ধীরে ধীরে বিকেন্দ্রীকরণ হচ্ছে এবং আরও দ্রুত হবে বলেই বলা যায় এবং সেটা প্রয়োজনেই হতে বাধ্য। সুতরাং ভবিষ্যতের কথা ভেবেই, দ্রুত ফলাফলের আশা না করে, সঠিক চিন্তাভাবনায় ও দূরদর্শন রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে রাজনৈতিক দলগুলো রাজনীতি করলে একদিকে যেমন ঢাকার জনমানুষেদের ভোগান্তি সহ্য করতে হবে না, রোগ- বালাই থেকে রক্ষা পাবে, অপরদিকে রাজনীতিও কেবলমাত্র ঢাকা কেন্দ্রিক থেকে রক্ষা পাবে। আগামীতে যেকোনো সরকারও কেবলমাত্র ঢাকা রক্ষা করে ক্ষমতা রক্ষা করতে পারবে না। ফলাফল হবে, ঢাকার সকল দূষণ দ্রুত মুক্ত ও নিরাপদ।
সরকারকে বলছি, ঢাকার দূষণ, জট ও রোগ- বালাই রক্ষার্তে প্রয়োজনে সরকারী প্রজ্ঞাপন জারি করে, ঢাকায় মিটিং- মিছিল বন্ধ করুন। প্রয়োজনে পদ্মার পাড়ে বালুচরে সরকারীভাবে ব্যবস্থা গ্রহণ করুন সকল দলের জন্য। জানি এটা অগণতান্ত্রিক এবং এটা করলে সরকার এই মুহূর্তে বেশি লাভবান হবে বা এমন পরামর্শে সরকার গদগদ করবে। তবে একটু ভিন্নভাবে বললে বলাই যায়, রাজপথের বিরোধীদলগুলো’ তো ঢাকায় একটি জন সমাবেশও সরকারকে পাশ কাটিয়ে করার হীম্মত গত এক যুগে দেখাতে পারেনি। উল্টো সরকারী দল সরকারের সকল সাপোর্ট কড়া নিয়ন্ত্রণ ও গ্রহণ করে মিটিং, মিছিল, সমাবেশ সব রীতিমত করেই চলছে। প্রজ্ঞাপন জারি হলে অন্তত পক্ষে সরকারী দল নিজেও ঢাকাতে সেটা করতে পারবে না ( মূলত এতটুকুই লাভ হবে বর্তমানে, এর বেশি কিছুই না)।
আমার বলা প্রস্তাবনা বলার জন্য বলা মাত্র। জানি এটা হবার নয় এবং হওয়াও সঠিক নয়। গণতন্ত্রের সংজ্ঞায়নের সাথেও এটা যায় না। তবে বর্তমান রাজনীতিতে রাজপথে বিরোধী দল বলতে মূলত শূণ্যকেই বুঝায়। শূণ্যের জন্য এত ভাবনা না করে ঢাকাকে রক্ষা করাটাই হবে ভবিষ্যত প্রজন্মের জন্য মঙ্গলের। আবার উল্লেখ করছি, ঢাকা বিকেন্দ্রীকরণ হচ্ছে এবং আরও হবে। শূণ্যরা না হয় আবার শূণ্য থেকেই সেই বিকেন্দ্রীকরণকে মাথায় রেখেই এবং সময় হিসেব করেই এগিয়ে যাক। শূণ্যের ওপর ভরসা করেতো জনমানুষ নিজেদের আত্মহুতির সাথে সামিল করতে পারে না।
মাওলানা ভাসানী ও কাগমারী সম্মেলন দিয়ে লেখা শুরু করেছিলাম একেবারেই ভিন্ন বিষয় নিয়ে। ৫৭ র মাওলানার সেই আসসালামু আলাইকুমকে সালাম জানাই এবং হৃদয়ের গভীর শ্রদ্ধা মাওলানা ভাসানী।

বুলবুল তালুকদার
যুগ্ম সম্পাদক, শুদ্ধস্বর.কম

