ঢাবি ছাত্রের আত্মহত্যা

টাঙ্গাইলের মধুপুরে প্রিতম কুমার সিংহ (২১) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্র বিষপানে আত্মহত্যা করেছেন।

গত রোববার দিবাগত রাত ২টার দিকে মধুপুর পৌরসভার সাথী সিনেমা হল সড়কে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রিতম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মৃৎশিল্প বিভাগের ২৫তম ব্যাচের ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গে‌ছে, টাঙ্গাইলের কুমু‌দিনী সরকারি ম‌হিলা ক‌লে‌জের এক শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল প্রিতমের। সম্প্রতি মেয়েটির অ‌ন‌্যত্র বি‌য়ে হ‌য়ে যায়। প্রেমিকা‌কে হারানোর বেদনা ও ক্ষোভে রোববার রাতে নিজ বাড়িতে ইঁদু‌র মারার বিষপান করে আত্মহত‌্যার চেষ্টা ক‌রেন প্রিতম। এতে তিনি অসুস্থ‌ হ‌য়ে পড়‌লে প্রথ‌মে তাকে মধুপুর উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি ক‌রা হয়। শা‌রীরিক অবস্থার অবন‌তি হ‌লে উন্নত চি‌কিৎসার জন‌্য ময়মন‌সিংহ মে‌ডি‌ক্যাল কলেজ হাসপাতা‌লে নেয়ার প‌থে তার মৃত‌্যু হয়।

সোমবার বি‌কে‌লে টাঙ্গাইলের কেন্দ্রীয় মহাশ্মশান ঘা‌টে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

মধুপুর পৌরসভার ৫ নম্বর ওয়া‌র্ডের কাউন্সিলর বাবলু আকন্দ বলেন, প্রেমঘ‌টিত কার‌ণে প্রিতম আত্মহত‌্যা ক‌রে‌ছেন ব‌লে জানতে পে‌রে‌ছি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.